সংবিধানের প্রস্তাবনা বলতে কী বোঝো? প্রস্তাবনার মূল কথা কী? ভারতের সংবিধানের প্রস্তাবনা এবং এর মূল নীতিগুলি বোঝার একটি সংক্ষিপ্ত নির্দেশিকা। সংবিধানের প্রস্তাবনা সংবিধানের ‘ প্রস্তাবনা ’ (Preamble) হলো মূল সংবিধানের ভূমিকা বা রূপরেখা। সহজ কথায়, একটি বইয়ের শুরুতে যেমন ‘ ভূমিকা ’ থাকে, তেমনই সংবিধানের শুরুতেই এই প্রস্তাবনাটি যুক্ত রয়েছে। এটি সংবিধানের মূল আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য এবং দর্শনের সংক্ষিপ্তসার। ভারতের সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের ‘ আত্মা ’, ‘ চাবিকাঠি ’ ও ‘ দর্পণ ’ বলা হয়ে থাকে। পণ্ডিত জওহরলাল নেহরুর উত্থাপিত ঐতিহাসিক ‘ আদর্শ সংক্রান্ত প্রস্তাব ’ (Objectives Resolution)-এর ওপর ভিত্তি করে এই প্রস্তাবনাটি রচিত হয়েছে। প্রস্তাবনার মূল কথা: [১] ক্ষমতার উৎস: প্রস্তাবনার শুরুতেই “ আমরা, ভারতের জনগণ... ” শব্দগুলির মাধ্যমে স্পষ্ট করা হয়েছে যে, ভারতের সংবিধানের আসল উৎস এবং সমস্ত ক্ষমতার চালিকাশক্তি হলো দেশের জনগণ। [২] রাষ্ট্রের প্রকৃতি: প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম , সমাজতান্ত্রিক , ধর্মনিরপেক্ষ , গণতান্ত্রিক , প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এই শব্দগু...
চিরস্থায়ী বন্দোবস্ত কী? এর উদ্দেশ্য কী ছিল? চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি (বৈশিষ্ঠ্য) উল্লেখ কর। ভারতের আর্থ-সামাজিক ইতিহাসে এই ভূমি-ব্যবস্থার গুরুত্ব আলোচনা কর।
অথবা , চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি ব্যাখ্যা কর । এপ্রসঙ্গে ভারতের কৃষক সমাজের ওপর এই বন্দোবস্ত কীরূপ প্রভাব ফেলেছিল বর্ননা কর । উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত । চিরস্থায়ী বন্দোবস্ত হল এক ধরণের ভূমি-রাজস্ব ব্যবস্থা । ১৭৯৩ সালে লর্ড কর্ণওয়ালিস বাংলা , বিহার ও উড়িষ্যায় এই ভূমি-ব্যবস্থা চালু করেন । পরবর্তীকালে বারাণসী , উত্তর-পশ্চিম প্রদেশ ও মাদ্রাস প্রেসিডেন্সির কোনো কোনো অঞ্চলে এই ব্যবস্থা চালু করা হয় । চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি । কোম্পানির কর্মচারী ও ঐতিহাসিক আলেকজান্ডার ডাও ১৭৭২ সালে প্রথম চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলেন । এরপর হেনরি পাত্তুলো , ড্যাক্রিস , টমাস ল প্রমুখ এই বন্দোবস্তের সপক্ষে যুক্তি দেখান । ১৭৮৬ সালে কর্ণওয়ালিশ গভর্নর জেনারেল হয়ে ভারতে আসেন । তিন বছর ধরে তিনি বাংলার ভূমি-রাজস্ব ব্যবস্থা সম্পর্কে ব্যপক অনুসন্ধান চালান । এরপর ১৭৯০ সালে দেশীয় জমিদারদের সঙ্গে দশ বছরের জন্য একটি বন্দোবস্ত করেন, যা ‘ দশসালা বন্দোবস্ত ’ নামে পরিচিত । সেই সঙ্গে জানিয়ে দেন , ইংল্যান্ডের কর্তপক্ষ অনুমোদন করলে এই...
.png)