সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মিউজিয়াম লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ভারতীয় জাদুঘরের পূর্বনাম কী ছিল?

ভারতীয় জাদুঘরের পূর্বনাম ছিল ' প্রাচ্য সংগ্রহশালা' (Oriental Museum)।

কার তত্ত্বাবধানে, কবে ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়?

এশিয়াটিক সোসাইটির উদ্যোগে এবং ডেনমার্কের উদ্ভিদতত্ত্ববিদ ন্যাথানিয়েল ওয়ালিচের (Nathaniel Wellicht) তত্ত্বাবধানে  ১৮১৪ সালে ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়।

ভারতের দুটি আঞ্চলিক জাদুঘরের নাম লেখো।

ভারতের দুটি আঞ্চলিক জাদুঘরের নাম হল ---- ১) সালারজং জাদুঘর ( হায়দ্রাবাদ) ২) লখনউ জাদুঘর (উত্তরপ্রদেশ)

দুটি ক্ষণস্থায়ী জাদুঘরের নাম লেখ। এগুলি কোথায় অবস্থিত?

দুটি ক্ষণস্থায়ী জাদুঘরের উদাহরণ হল ---- ১) 'মিউজিয়াম অফ নিউ আর্ট' (আমেরিকার মিচিগান - ১৯৯৬), ২) ডেনভার কমিউনিটি মিউজিয়াম (আমেরিকার কলরাডো - ২০০৮-২০০৯)

'সংস্কৃতি এক্সপ্রেস' কী

সংস্কৃতি এক্সপ্রেস ' চলমান জাদুঘরের নিদর্শন। ২০১১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষ্যে ভারতীয় রেল এই জাদুঘর চালু করেন।

'চলমান জাদুঘর' (Mobile Museum) কাকে বলে? উদাহরণ দাও।

যখন কোন চলমান গাড়িতে করে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ঐতিহাসিক বা দুর্লভ নিদর্শন দর্শকদের সামনে তুলে ধরা হয়, তখন তাকে চলমান জাদুঘর বলে। ভারতের ' সংস্কৃতি এক্সপ্রেস ' চলমান জা...

পশ্চিমবঙ্গের কোন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিউজিয়াম আছে?

কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিউজিয়াম আছে। নাম :আশুতোষ মিউজিয়াম অব ইন্ডিয়ান আর্ট'।

কোন যুগকে 'জাদুঘরের যুগ' বলা হয়? কেন?

ঊনবিংশ শতকের শেষ ভাগ থেকে বিংশ শতকের প্রথমার্ধ পর্যন্ত সময়কালকে জাদুঘরের যুগ বলে। কারণ, এই কালপর্বে পৃথিবীর বিভিন্ন দেশে জাদুঘর নির্মাণের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়।

কোন জাদুঘরে সবচেয়ে বেশি দর্শনার্থী আসেন?

ল্যুভর মিউজিয়ামে বছরে সবচেয়ে বেশি দর্শক আসেন। এটি ফ্রান্সে অবস্থিত। বার্ষিক দর্শক সংখ্যা ৯৭ লক্ষ (গড়)

'ব্রিটিশ মিউজিয়াম' কে কত কোথায় সালে প্রতিষ্ঠা করেন?

স্যার হান্স স্লোয়ান (Sir Hans Sloane)  ১৭৫৩ সালে লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম তৈরি করেন। ১৭৫৯ সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

'ভ্যাটিকান মিউজিয়াম' কার ব্যক্তিগত সংগ্রহ থেকে গড়ে উঠেছে?

' ভ্যাটিকান মিউজিয়াম ' পোপ দ্বিতীয় জুলিয়াসের ব্যক্তিগত সংগ্রহ থেকে গড়ে ওঠে। এটি ১৫০৬ সালে রোমে তৈরি হয়।

ক্যাপিটলাইন মিউজিয়াম কোথায় অবস্থিত?

ক্যাপিটলাইন মিউজিয়াম ইতালির রোমে অবস্থিত। এটি পৃথিবীর প্রাচীনতম জনসাধারণের দ্রষ্টব্য মিউজিয়াম । এটি তৈরি ১৪৭১ সালে।

পৃথিবীর সর্বাধিক প্রাচীনতম মিউজিয়াম কী?

পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হল ইরাকের ইন্নিগালদি-নান্নার জাদুঘর (Ennigaldi-Nanna)। এটি বর্তমান ইরাকে আনুমানিক ৫৩০ খ্রিষ্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়।
OUR OTHER BOOKS (ICSE & CBSE)
OUR BOOKS fOR WBBSE & WBCHSE


বাংলা বই ★ দ্বাদশ শ্রেণি
উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার 👆আদর্শ প্রশ্নোত্তরের একমাত্র পোর্টাল

জনপ্রিয় প্রশ্ন-উত্তরগুলি দেখুন