স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা কর। স্বাধীন ভারতের অর্থনৈতিক যাত্রার সূচনা: প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার সংক্ষিপ্ত রূপরেখা। ভূমিকা স্বাধীন ভারতের অর্থনীতিকে পুনর্গঠন ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ১৯৫১ সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা হয়। নিচে প্রথম তিনটি পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব সংক্ষেপে আলোচনা করা হলো: প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৫১ - ১৯৫৬) মূল মডেল: হ্যারড-ডমার মডেল (Harrod-Domar Model) প্রধান লক্ষ্য: দেশভাগের ফলে সৃষ্ট খাদ্যসংকট ও শরণার্থী পুনর্বাসন সমস্যার সমাধান করা। কৃষি খাতের সার্বিক উন্নয়ন ও খাদ্যশস্যের উৎপাদন বাড়ানো। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশের অর্থনৈতিক স্থায়িত্ব আনা। গ্রামীণ উন্নয়ন ও সম্প্রদায় উন্নয়ন কর্মসূচি চালু। গুরুত্ব ও অর্জন: [১] কৃষি ও সেচ: ভাকরা-নাঙ্গাল, দামোদর উপত্যকা (DVC) এবং হীরাকুদের মতো বৃহৎ বহুমুখী নদী পরিকল্পনা চালু হয়। [২] সাফল্য: খাদ্যশস্য উৎপাদন রেকর্ড বৃদ্ধি পায় (২৫%) এবং জাতীয় আয় প্রায় ১৮% বৃদ্ধি পায় (লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সাফল্য)। কৃষি ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ২.১% থাকলেও ...
চিরস্থায়ী বন্দোবস্ত কী? এর উদ্দেশ্য কী ছিল? চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি (বৈশিষ্ঠ্য) উল্লেখ কর। ভারতের আর্থ-সামাজিক ইতিহাসে এই ভূমি-ব্যবস্থার গুরুত্ব আলোচনা কর।
অথবা , চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি ব্যাখ্যা কর । এপ্রসঙ্গে ভারতের কৃষক সমাজের ওপর এই বন্দোবস্ত কীরূপ প্রভাব ফেলেছিল বর্ননা কর । উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত । চিরস্থায়ী বন্দোবস্ত হল এক ধরণের ভূমি-রাজস্ব ব্যবস্থা । ১৭৯৩ সালে লর্ড কর্ণওয়ালিস বাংলা , বিহার ও উড়িষ্যায় এই ভূমি-ব্যবস্থা চালু করেন । পরবর্তীকালে বারাণসী , উত্তর-পশ্চিম প্রদেশ ও মাদ্রাস প্রেসিডেন্সির কোনো কোনো অঞ্চলে এই ব্যবস্থা চালু করা হয় । চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি । কোম্পানির কর্মচারী ও ঐতিহাসিক আলেকজান্ডার ডাও ১৭৭২ সালে প্রথম চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলেন । এরপর হেনরি পাত্তুলো , ড্যাক্রিস , টমাস ল প্রমুখ এই বন্দোবস্তের সপক্ষে যুক্তি দেখান । ১৭৮৬ সালে কর্ণওয়ালিশ গভর্নর জেনারেল হয়ে ভারতে আসেন । তিন বছর ধরে তিনি বাংলার ভূমি-রাজস্ব ব্যবস্থা সম্পর্কে ব্যপক অনুসন্ধান চালান । এরপর ১৭৯০ সালে দেশীয় জমিদারদের সঙ্গে দশ বছরের জন্য একটি বন্দোবস্ত করেন, যা ‘ দশসালা বন্দোবস্ত ’ নামে পরিচিত । সেই সঙ্গে জানিয়ে দেন , ইংল্যান্ডের কর্তপক্ষ অনুমোদন করলে এই...
.png)