ভারতীয় গণপরিষদ ও তার উদ্দেশ্য দ্বাদশ শ্রেণির ইতিহাস: ভারতীয় গণপরিষদের গঠন, পটভূমি ও মূল উদ্দেশ্য। ভূমিকা : ভারতীয় গণপরিষদ ভারতীয় গণপরিষদ (Constituent Assembly of India) হলো স্বাধীন ভারতের জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত একটি বিশেষ সার্বভৌম প্রতিনিধি সভা । ১৯৪৬ সালের ক্যাবিনেট মিশন (Cabinet Mission)-এর প্রস্তাব অনুযায়ী পরোক্ষ নির্বাচনের মাধ্যমে এই গণপরিষদ গঠিত হয়। গণপরিষদের গঠন ও পটভূমি গঠনকাল: ১৯৪৬ সালের জুলাই মাসে একটি পরোক্ষ নির্বাচনের মাধ্যমে এই পরিষদ গঠিত হয় এবং ৯ ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসে। নেতৃত্ব: গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন ডা. সচ্চিদানন্দ সিনহা এবং পরবর্তীতে স্থায়ী সভাপতি নির্বাচিত হন ডা. রাজেন্দ্র প্রসাদ । সংবিধানের খসড়া কমিটির (Drafting Committee) সভাপতি ছিলেন ডা. বি. আর. আম্বেদকর । সদস্য সংখ্যা: শুরুতে গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল ৩৮৯ (প্রাদেশিক আইনসভার মাধ্যমে নির্বাচিত ও দেশীয় রাজ্যের প্রতিনিধি) জন। তবে ১৯৪৭ সালে দেশভাগের পর এই সংখ্যা কমে দাঁড়ায় ২৯৯ -এ। গণপরিষদের প্রধান উদ্দেশ্যস...
চিরস্থায়ী বন্দোবস্ত কী? এর উদ্দেশ্য কী ছিল? চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি (বৈশিষ্ঠ্য) উল্লেখ কর। ভারতের আর্থ-সামাজিক ইতিহাসে এই ভূমি-ব্যবস্থার গুরুত্ব আলোচনা কর।
অথবা , চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি ব্যাখ্যা কর । এপ্রসঙ্গে ভারতের কৃষক সমাজের ওপর এই বন্দোবস্ত কীরূপ প্রভাব ফেলেছিল বর্ননা কর । উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত । চিরস্থায়ী বন্দোবস্ত হল এক ধরণের ভূমি-রাজস্ব ব্যবস্থা । ১৭৯৩ সালে লর্ড কর্ণওয়ালিস বাংলা , বিহার ও উড়িষ্যায় এই ভূমি-ব্যবস্থা চালু করেন । পরবর্তীকালে বারাণসী , উত্তর-পশ্চিম প্রদেশ ও মাদ্রাস প্রেসিডেন্সির কোনো কোনো অঞ্চলে এই ব্যবস্থা চালু করা হয় । চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি । কোম্পানির কর্মচারী ও ঐতিহাসিক আলেকজান্ডার ডাও ১৭৭২ সালে প্রথম চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলেন । এরপর হেনরি পাত্তুলো , ড্যাক্রিস , টমাস ল প্রমুখ এই বন্দোবস্তের সপক্ষে যুক্তি দেখান । ১৭৮৬ সালে কর্ণওয়ালিশ গভর্নর জেনারেল হয়ে ভারতে আসেন । তিন বছর ধরে তিনি বাংলার ভূমি-রাজস্ব ব্যবস্থা সম্পর্কে ব্যপক অনুসন্ধান চালান । এরপর ১৭৯০ সালে দেশীয় জমিদারদের সঙ্গে দশ বছরের জন্য একটি বন্দোবস্ত করেন, যা ‘ দশসালা বন্দোবস্ত ’ নামে পরিচিত । সেই সঙ্গে জানিয়ে দেন , ইংল্যান্ডের কর্তপক্ষ অনুমোদন করলে এই...
.png)