নাসিক ষড়যন্ত্র মামলা | Nasik Conspiracy Case (Class 12 History) নাসিক ষড়যন্ত্র মামলা (১৯১০): ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও বীর সাভারকরের ভূমিকা। (দ্বাদশ শ্রেণি) সূচনা ১৯০৯ সালে মহারাষ্ট্রের নাসিকের কালেক্টর এ. এম. টি. জ্যাকসন কে ‘ অভিনব ভারত’ সভার তরুণ সদস্য অনন্ত লক্ষ্মণ কানহেড়ে গুলি করে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের তদন্তের জেরে সূচিত হয় ঐতিহাসিক ‘ নাসিক ষড়যন্ত্র মামলা ’ (১৯১০)। পটভূমি বা প্রেক্ষাপট মহারাষ্ট্রের নাসিক ছিল বিপ্লবী কার্যকলাপের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ১৮৯৭ সালে চাপেকর ভাইদের ফাঁসির প্রতিশোধ নিতে অভিনব ভারত সোসাইটির সদস্যরা অত্যাচারী ইংরেজ কর্মচারীদের হত্যার পরিকল্পনা করেন। জ্যাকসন বিপ্লবী গণেশ দামোদর সাভারকরকে (বাবারাও সাভারকর) ১৯০৯ সালে (জুন মাসে) রাজদ্রোহের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড এবং আন্দামানে দ্বীপান্তরের মতকঠোর সাজা দেন। এই সাজার প্রতিশোধ নিতেই সোসাইটির সদস্যরা ১৯০৯ সালের ২১ ডিসেম্বর জ্যাকসনকে এক নাট্যমঞ্চে গুলি করে হত্যা করেন। শুরু হয় নাসিক ষড়যন্ত্র মামলা । 📌 আরও জেনে রাখো : আগরতলা ষড়যন্ত্র মামলা কেন হয়েছিল? | উত্ত...
চিরস্থায়ী বন্দোবস্ত কী? এর উদ্দেশ্য কী ছিল? চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি (বৈশিষ্ঠ্য) উল্লেখ কর। ভারতের আর্থ-সামাজিক ইতিহাসে এই ভূমি-ব্যবস্থার গুরুত্ব আলোচনা কর।
অথবা , চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি ব্যাখ্যা কর । এপ্রসঙ্গে ভারতের কৃষক সমাজের ওপর এই বন্দোবস্ত কীরূপ প্রভাব ফেলেছিল বর্ননা কর । উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত । চিরস্থায়ী বন্দোবস্ত হল এক ধরণের ভূমি-রাজস্ব ব্যবস্থা । ১৭৯৩ সালে লর্ড কর্ণওয়ালিস বাংলা , বিহার ও উড়িষ্যায় এই ভূমি-ব্যবস্থা চালু করেন । পরবর্তীকালে বারাণসী , উত্তর-পশ্চিম প্রদেশ ও মাদ্রাস প্রেসিডেন্সির কোনো কোনো অঞ্চলে এই ব্যবস্থা চালু করা হয় । চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি । কোম্পানির কর্মচারী ও ঐতিহাসিক আলেকজান্ডার ডাও ১৭৭২ সালে প্রথম চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলেন । এরপর হেনরি পাত্তুলো , ড্যাক্রিস , টমাস ল প্রমুখ এই বন্দোবস্তের সপক্ষে যুক্তি দেখান । ১৭৮৬ সালে কর্ণওয়ালিশ গভর্নর জেনারেল হয়ে ভারতে আসেন । তিন বছর ধরে তিনি বাংলার ভূমি-রাজস্ব ব্যবস্থা সম্পর্কে ব্যপক অনুসন্ধান চালান । এরপর ১৭৯০ সালে দেশীয় জমিদারদের সঙ্গে দশ বছরের জন্য একটি বন্দোবস্ত করেন, যা ‘ দশসালা বন্দোবস্ত ’ নামে পরিচিত । সেই সঙ্গে জানিয়ে দেন , ইংল্যান্ডের কর্তপক্ষ অনুমোদন করলে এই...
.png)