পঞ্চবার্ষিকী পরিকল্পনা কী? এর ফলাফল কী হয়েছিল? এই তথ্যচিত্রটি ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রভাব এবং এটি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিল, তার একটি সংক্ষিপ্ত বিবরণ প্রদান করে। এটি ইতিবাচক দিকগুলি যেমন কৃষি ও শিল্পের উন্নতি এবং নেতিবাচক দিকগুলি যেমন দারিদ্র্য ও বেকারত্বের মতো সমস্যাগুলিকে চিহ্নিত করে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা : স্বাধীন ভারতের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পাঁচ বছরের জন্য গৃহীত সার্বিক উন্নয়নমূলক নীতি বা পরিকল্পনাকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলা হয়। ১৯৫০ সালে পন্ডিত জওহরলাল নেহেরুর নেতৃত্বে গঠিত ‘ পরিকল্পনা কমিশন ’ (Planning Commission) ১৯৫১ সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফলাফল : ভারতে ১৯৫১ থেকে ২০১৪ সাল পর্যন্ত মোট ১২টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যকর হয়। এর ইতিবাচক ও নেতিবাচক—উভয়প্রকার ফলাফলই ভারতের অর্থনীতি ও সমাজে দেখা গিয়েছিল: [ক] ইতিবাচক ফলাফল: [1] কৃষি ও সেচ ব্যবস্থার উন্নতি: প্রথম পরিকল্পনাতেই কৃষির ওপর জোর দেওয়া হয়। ভাকরা-নাঙ্গাল, ডিভিসি (DVC)-র মতো নদী উপত্যকা প্রকল্প গড়ে ওঠে এবং সবুজ বিপ্লবের মাধ্য...
চিরস্থায়ী বন্দোবস্ত কী? এর উদ্দেশ্য কী ছিল? চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি (বৈশিষ্ঠ্য) উল্লেখ কর। ভারতের আর্থ-সামাজিক ইতিহাসে এই ভূমি-ব্যবস্থার গুরুত্ব আলোচনা কর।
অথবা , চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি ব্যাখ্যা কর । এপ্রসঙ্গে ভারতের কৃষক সমাজের ওপর এই বন্দোবস্ত কীরূপ প্রভাব ফেলেছিল বর্ননা কর । উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত । চিরস্থায়ী বন্দোবস্ত হল এক ধরণের ভূমি-রাজস্ব ব্যবস্থা । ১৭৯৩ সালে লর্ড কর্ণওয়ালিস বাংলা , বিহার ও উড়িষ্যায় এই ভূমি-ব্যবস্থা চালু করেন । পরবর্তীকালে বারাণসী , উত্তর-পশ্চিম প্রদেশ ও মাদ্রাস প্রেসিডেন্সির কোনো কোনো অঞ্চলে এই ব্যবস্থা চালু করা হয় । চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি । কোম্পানির কর্মচারী ও ঐতিহাসিক আলেকজান্ডার ডাও ১৭৭২ সালে প্রথম চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলেন । এরপর হেনরি পাত্তুলো , ড্যাক্রিস , টমাস ল প্রমুখ এই বন্দোবস্তের সপক্ষে যুক্তি দেখান । ১৭৮৬ সালে কর্ণওয়ালিশ গভর্নর জেনারেল হয়ে ভারতে আসেন । তিন বছর ধরে তিনি বাংলার ভূমি-রাজস্ব ব্যবস্থা সম্পর্কে ব্যপক অনুসন্ধান চালান । এরপর ১৭৯০ সালে দেশীয় জমিদারদের সঙ্গে দশ বছরের জন্য একটি বন্দোবস্ত করেন, যা ‘ দশসালা বন্দোবস্ত ’ নামে পরিচিত । সেই সঙ্গে জানিয়ে দেন , ইংল্যান্ডের কর্তপক্ষ অনুমোদন করলে এই...
.png)