পঞ্চশীল নীতি: ধারণা ও মূলনীতি পঞ্চশীল নীতির ইতিহাস, লক্ষ্য এবং প্রধান পাঁচটি মূলনীতির সংক্ষিপ্ত সংকলন। পঞ্চশীল নীতি কী? ‘ পঞ্চশীল ’ কথাটির অর্থ হলো পাঁচটি নীতি বা নিয়ম। ১৯৫৪ সালের ২৯ এপ্রিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং চিনের প্রিমিয়ার (প্রধানমন্ত্রী) চৌ এন-লাইয়ের মধ্যে তিব্বত সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মুখবন্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি , স্থায়িত্ব ও সৌহার্দ্য বজায় রাখার জন্য যে পাঁচটি নীতি গ্রহণ করা হয়, তা ইতিহাসে ‘ পঞ্চশীল নীতি ’ নামে পরিচিত। পরবর্তীতে ১৯৫৫ সালের বান্দুং সম্মেলনেও এই নীতিগুলি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পঞ্চশীল নীতির মূলনীতিসমূহ: [1] আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা: চুক্তিভুক্ত দেশগুলি একে অপরের সীমান্ত, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বকে পূর্ণ সম্মান জানিয়ে চলবে। [2] পরস্পরকে আক্রমণ না করা (অনাক্রমণ): কোনো দেশই নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্য কোনো দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব দেখাবে না বা সশস্ত্র হামলা চালাবে না। [3] অন্যের অভ্যন্তরীণ বি...
চিরস্থায়ী বন্দোবস্ত কী? এর উদ্দেশ্য কী ছিল? চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি (বৈশিষ্ঠ্য) উল্লেখ কর। ভারতের আর্থ-সামাজিক ইতিহাসে এই ভূমি-ব্যবস্থার গুরুত্ব আলোচনা কর।
অথবা , চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি ব্যাখ্যা কর । এপ্রসঙ্গে ভারতের কৃষক সমাজের ওপর এই বন্দোবস্ত কীরূপ প্রভাব ফেলেছিল বর্ননা কর । উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত । চিরস্থায়ী বন্দোবস্ত হল এক ধরণের ভূমি-রাজস্ব ব্যবস্থা । ১৭৯৩ সালে লর্ড কর্ণওয়ালিস বাংলা , বিহার ও উড়িষ্যায় এই ভূমি-ব্যবস্থা চালু করেন । পরবর্তীকালে বারাণসী , উত্তর-পশ্চিম প্রদেশ ও মাদ্রাস প্রেসিডেন্সির কোনো কোনো অঞ্চলে এই ব্যবস্থা চালু করা হয় । চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি । কোম্পানির কর্মচারী ও ঐতিহাসিক আলেকজান্ডার ডাও ১৭৭২ সালে প্রথম চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলেন । এরপর হেনরি পাত্তুলো , ড্যাক্রিস , টমাস ল প্রমুখ এই বন্দোবস্তের সপক্ষে যুক্তি দেখান । ১৭৮৬ সালে কর্ণওয়ালিশ গভর্নর জেনারেল হয়ে ভারতে আসেন । তিন বছর ধরে তিনি বাংলার ভূমি-রাজস্ব ব্যবস্থা সম্পর্কে ব্যপক অনুসন্ধান চালান । এরপর ১৭৯০ সালে দেশীয় জমিদারদের সঙ্গে দশ বছরের জন্য একটি বন্দোবস্ত করেন, যা ‘ দশসালা বন্দোবস্ত ’ নামে পরিচিত । সেই সঙ্গে জানিয়ে দেন , ইংল্যান্ডের কর্তপক্ষ অনুমোদন করলে এই...
.png)