নাসিক ষড়যন্ত্র মামলা | Nasik Conspiracy Case (Class 12 History)
![]() |
| নাসিক ষড়যন্ত্র মামলা (১৯১০): ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও বীর সাভারকরের ভূমিকা। (দ্বাদশ শ্রেণি) |
সূচনা
১৯০৯ সালে মহারাষ্ট্রের নাসিকের কালেক্টর এ. এম. টি. জ্যাকসনকে ‘অভিনব ভারত’ সভার তরুণ সদস্য অনন্ত লক্ষ্মণ কানহেড়ে গুলি করে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের তদন্তের জেরে সূচিত হয় ঐতিহাসিক ‘নাসিক ষড়যন্ত্র মামলা’ (১৯১০)।
পটভূমি বা প্রেক্ষাপট
📌 আরও জেনে রাখো : আগরতলা ষড়যন্ত্র মামলা কেন হয়েছিল? | উত্তর এখানে ➠
মামলার গতিপ্রকৃতি ও দমননীতি
জ্যাকসন হত্যাকাণ্ডের পর ব্রিটিশ পুলিশ ‘অভিনব ভারত’-এর সঙ্গে যুক্ত প্রায় ৩৮ জন বিপ্লবীকে গ্রেপ্তার করে। এই মামলার মূল অভিযুক্ত করা হয় বিনায়ক দামোদর সাভারকরকে (বীর সাভারকর)।বিপ্লবীদের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, অস্ত্র সংগ্রহ এবং রাজদ্রোহের অভিযোগ আনা হয় ।রায় ও গুরুত্ব
১৯১০ সালের ডিসেম্বরে এই মামলার রায় ঘোষিত হয়:
- অনন্ত লক্ষ্মণ কানহেড়ে, কৃষ্ণজী গোপাল কার্ভে এবং বিনায়ক দেশপান্ডে—এই তিনজনকে ফাঁসি দেওয়া হয়।
- বিনায়ক দামোদর সাভারকরকে দুটি যাবজ্জীবন কারাদণ্ড (৫০ বছর) দিয়ে আন্দামানের সেলুলার জেলে নির্বাসিত করা হয়।
- বাকি বিপ্লবীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও দ্বীপান্তর দেওয়া হয়।
উপসংহার
নাসিক ষড়যন্ত্র মামলায় বিপ্লবীদের কঠোর শাস্তি দিয়ে ব্রিটিশ সরকার সশস্ত্র আন্দোলন দমন করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। পরিবর্তে বিপ্লবীদের আত্মত্যাগ ভারতের জাতীয়তাবাদী চেতনা ও বৈপ্লবিক আন্দোলনকে আরও তীব্র করে তোলে।---------✦✦✦---------
এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- নাসিক ষড়যন্ত্র মামলা কী?
- নাসিক ষড়যন্ত্র মামলা কেন সংঘটিত হয়?
- কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাসিক ষড়যন্ত্র মামলা শুরু হয়?
- টিকা লেখো : নাসিক ষড়যন্ত্র মামলা।
- অনন্ত লক্ষ্মণ কানহেড়ে কে ছিলেন? কেন তার ফাঁসি হয়েছিল?
- নাসিক ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত ছিলেন? এই মামলার ঐতিহাসিক গুরুত্ব কী?
এই বিভাগের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- স্বদেশী ও বয়কট আন্দোলনের মধ্যে পার্থক্য উল্লেখ করো।
- জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা কী ছিল?
- ‘ড্রেন অফ ওয়েলথ’ তত্ত্ব কী?
- জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি বিশ্লেষণ করো।
- জাতীয় কংগ্রেসে চরমপন্থীদের উৎপত্তির কারণ কী ছিল?
- কংগ্রেসের নরমপন্থী আন্দোলনের সীমাবদ্ধতা লেখো।

.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন