অপারেশন সার্চলাইট কী? এর ফলাফল কি হয়েছিল?
![]() |
| অপারেশন সার্চলাইটের বিভীষিকা থেকে মহান মুক্তিযুদ্ধের বিজয়—স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ঐতিহাসিক পথপরিক্রমা। |
অপারেশন সার্চলাইট :
অপারেশন সার্চলাইট হলো ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে সাধারণ বাঙালি জনগণ, ছাত্র, বুদ্ধিজীবী ও সামরিক-অসামরিক বাহিনীর ওপর পাকিস্তানি সেনাবাহিনী পরিচালিত এক পরিকল্পিত ও নৃশংস সামরিক অভিযান। পাকিস্তানের জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে জেনারেল টিক্কা খান ও খাদিম হোসেন রাজা এই গণহত্যার নীল নকশা তৈরি করেছিলেন।📌 মূল উদ্দেশ্য:
বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও স্বাধীনতার দাবিকে রক্তক্ষয়ী উপায়ে দমন করা, রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেপ্তার করা এবং বাঙালিদের সশস্ত্র প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করা।📌 অপারেশন সার্চলাইটের ফলাফল:
অপারেশন সার্চলাইট-এর উদ্দেশ্য ব্যর্থ হয়। উলটে এর প্রত্যক্ষ এবং পরোক্ষ ফলাফল হয়েছিল মারাত্মক এবং সুদূর প্রসারী।
ক] প্রত্যক্ষ ফলাফল :
[১] নৃশংস গণহত্যা:
২৫ মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইনস, ইডিআর সদর দপ্তর এবং পুরনো ঢাকাযর বিভিন্ন আবাসিক এলাকায় সামরিক বাহিনী ট্যাংক ও মেশিনগান নিয়ে অতর্কিত হামলা চালিয়ে হাজার হাজার নিরপরাধ ছাত্র, শিক্ষক, পুলিশ ও সাধারণ মানুষকে হত্যা করে। গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধুকে।
[২] স্বাধীনতার ঘোষণা:
গণহত্যার সূচনা হতেই ২৬ মার্চের প্রথম প্রহরে (রাত ১২:২০ মিনিটে) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
খ] পরোক্ষ ফলাফল :
[১] সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচনা:
এই বর্বরোচিত আক্রমণের ফলে বাঙালি জনগণ, ছাত্র, কৃষক ও তৎকালীন সামরিক বাহিনীর সদস্যরা একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে, যা ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে রূপ নেয়।
[২] শরণার্থী সংকট ও মানবিক বিপর্যয়:
পাকিস্তানি বাহিনীর হত্যা ও নির্যাতনের মুখে প্রায় ১ কোটি মানুষ ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়।
[৩] স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়:
আন্দোলন দমনে শুরু করা এই অভিযান সম্পূর্ণ ব্যর্থ হয়। আর এর তাৎপর্য হল, এটি বাঙালিদের চূড়ান্ত স্বাধীনতার দিকে ধাবিত করে এবং অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯ মাসের যুদ্ধের মাধ্যমে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়।
---------✦✦✦---------
📌 এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- ‘অপারেশন সার্চলাইট’ এর উদ্দেশ্য কী ছিল? এই উদ্দেশ্য কতটা সফল হয়েছিল?
- কে, কেন অপারেশন সার্চলাইট শুরু করেছিল? এর পরিণতি কি হয়েছিল?
- কে কোন প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলে? এই ঘোষণার তাৎপর্য কী ছিল?
- কে কত সালে কোথায় অপারেশন সার্চলাইট শুরু করেছিল? এই ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কতটা প্রভাবিত করেছিল?
- কখন কোন প্রেক্ষাপটে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় সংক্ষেপে লেখো।
📌 ইউনিট ৬-এর অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
📌 পঞ্চম ইউনিটের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন:
- ভারতের ইতিহাসে ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারির গুরুত্ব কী?
- ভারতীয় গণপরিষদ কী? গণপরিষদের উদ্দেশ্য কী ছিল?
- সংবিধানের প্রস্তাবনা বলতে কী বোঝো? প্রস্তাবনার মূল কথা উল্লেখ কী?
- ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝো?
- বেলগ্রেড সম্মেলনের গুরুত্ব বিশ্লেষণ করো।

.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন