পঞ্চশীল নীতি: ধারণা ও মূলনীতি
![]() |
| পঞ্চশীল নীতির ইতিহাস, লক্ষ্য এবং প্রধান পাঁচটি মূলনীতির সংক্ষিপ্ত সংকলন। |
পঞ্চশীল নীতি কী?
‘পঞ্চশীল’ কথাটির অর্থ হলো পাঁচটি নীতি বা নিয়ম। ১৯৫৪ সালের ২৯ এপ্রিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং চিনের প্রিমিয়ার (প্রধানমন্ত্রী) চৌ এন-লাইয়ের মধ্যে তিব্বত সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মুখবন্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি, স্থায়িত্ব ও সৌহার্দ্য বজায় রাখার জন্য যে পাঁচটি নীতি গ্রহণ করা হয়, তা ইতিহাসে ‘পঞ্চশীল নীতি’ নামে পরিচিত। পরবর্তীতে ১৯৫৫ সালের বান্দুং সম্মেলনেও এই নীতিগুলি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।পঞ্চশীল নীতির মূলনীতিসমূহ:
[1] আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা: চুক্তিভুক্ত দেশগুলি একে অপরের সীমান্ত, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বকে পূর্ণ সম্মান জানিয়ে চলবে।[2] পরস্পরকে আক্রমণ না করা (অনাক্রমণ): কোনো দেশই নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্য কোনো দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব দেখাবে না বা সশস্ত্র হামলা চালাবে না।
[3] অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা: প্রতিটি দেশ তাদের নিজস্ব আর্থ-সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা স্বাধীনভাবে পরিচালনা করবে; অন্য কোনো দেশ তাতে হস্তক্ষেপ বা চাপ সৃষ্টি করতে পারবে না।
[4] সাম্য ও পারস্পরিক সহযোগিতা: ছোট-বড় বা ধনী-দরিদ্র নির্বিশেষে সমস্ত রাষ্ট্রকে সমান মর্যাদা দিতে হবে এবং পারস্পরিক লাভের উদ্দেশ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে।
[5] শান্তিপূর্ণ সহাবস্থান: রাজনৈতিক বা আদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও ভিন্ন সামাজিক ব্যবস্থার রাষ্ট্রগুলি শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করবে এবং সমস্ত বিবাদ আলোচনার মাধ্যমে মেটাবে।
গুরুত্ব:
ঠান্ডা যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতিতে ‘পঞ্চশীল নীতি’ জোটনিরপেক্ষ আন্দোলনকে (NAM) শক্তিশালী করেছিল এবং এশিয়া-আফ্রিকার সদ্য স্বাধীন দেশগুলির মধ্যে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছিল।---------✦✦✦---------
📌 এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- ‘পঞ্চশীল নীতি’ নীতি বলতে কী বোঝ? এই নীতি গ্রহণের লক্ষ্য কী ছিল?
- ‘পঞ্চশীল নীতি’র ভিত্তি কী? এই নীতির মূল কথা কী?
- ১৯৫৫ সালের বান্দুং সম্মেলনেও গৃহীত নীতিগুলি কী নামে পরিচিত ছিল? এই নীতিগুলো সংক্ষেপে লেখো।
- ‘পঞ্চশীল নীতি’র প্রবক্তা কে? এই নীতির উদ্দেশ্য কী ছিল?
- জোট নিরপেক্ষ নীতির মূল ভিত্তি কী ছিল? এই নীতির গুরুত্ব সংক্ষেপে বর্ণনা করো।
📌 পঞ্চম ইউনিটের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন:
- ভারতের ইতিহাসে ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারির গুরুত্ব কী?
- ভারতীয় গণপরিষদ কী? গণপরিষদের উদ্দেশ্য কী ছিল?
- সংবিধানের প্রস্তাবনা বলতে কী বোঝো? প্রস্তাবনার মূল কথা উল্লেখ কী?
- ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝো?
- বেলগ্রেড সম্মেলনের গুরুত্ব বিশ্লেষণ করো।

.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন