মহাবিদ্রোহের সামাজিক কারণ কী ছিল? মহাবিদ্রোহের সামাজিক কারণ Social causes of the Great Revolt ১৭৫৭ সালের পর থেকে ১৮৫৭ সালের মধ্যবর্তী সময় পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার কর্মচারীরা প্রায় ১০০ বছর ধরে ভারতীয়দের উপর যে সামাজিক বৈষম্য এবং শোষণ ও উৎপীড়ন চালিয়েছিল তা মহাবিদ্রোহের সামাজিক প্রেক্ষাপট তৈরি করে দেয়। মহাবিদ্রোহের সামাজিক কারণ : প্রাচীনকাল থেকেই ভারতে প্রবেশ করেছে পৃথিবীর নানা অঞ্চল থেকে আসা নানা জাতির মানুষ। ক্রমান্বয়ে তারা মিশে গেছে ভারতের জনজীবনে। কিন্তু একমাত্র ব্যতিক্রম ব্রিটিশ জাতি। ১) বিজাতীয় আচরণ : ইংরেজরা ভারতীয় জনসমাজের সঙ্গে মিশে তো যায়নি, উল্টে ভারতীয়দের সঙ্গে বিজাতীয় আচার-আচরণ করেছে, যা ভারতীয়দের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। সুভাষচন্দ্র বসুর মতে, কেবলমাত্র ব্রিটিশ আমলেই ভারত নিজেদের বিজিত জাতি হিসেবে প্রথম উপলব্ধি করে। ২) ঘৃণা সূচক দৃষ্টিভঙ্গি : ভারতীয়দের প্রতি ইংরেজদের আচরণ ছিল ঔদ্ধত্যপূর্ণ এবং ঘৃণা সূচক। স্যার সৈয়দ আহমেদ এর মতে, ইংরেজ রাজকর্মচারীর সঙ্গে দেখা করতে গেলে সম্ভ্রান্ত ভারতীয়রাও ভয় পেতেন। ৩) ভারতীয়...
চিরস্থায়ী বন্দোবস্ত কী? এর উদ্দেশ্য কী ছিল? চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি (বৈশিষ্ঠ্য) উল্লেখ কর। ভারতের আর্থ-সামাজিক ইতিহাসে এই ভূমি-ব্যবস্থার গুরুত্ব আলোচনা কর।
অথবা , চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি ব্যাখ্যা কর । এপ্রসঙ্গে ভারতের কৃষক সমাজের ওপর এই বন্দোবস্ত কীরূপ প্রভাব ফেলেছিল বর্ননা কর । উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত । চিরস্থায়ী বন্দোবস্ত হল এক ধরণের ভূমি-রাজস্ব ব্যবস্থা । ১৭৯৩ সালে লর্ড কর্ণওয়ালিস বাংলা , বিহার ও উড়িষ্যায় এই ভূমি-ব্যবস্থা চালু করেন । পরবর্তীকালে বারাণসী , উত্তর-পশ্চিম প্রদেশ ও মাদ্রাস প্রেসিডেন্সির কোনো কোনো অঞ্চলে এই ব্যবস্থা চালু করা হয় । চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি । কোম্পানির কর্মচারী ও ঐতিহাসিক আলেকজান্ডার ডাও ১৭৭২ সালে প্রথম চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলেন । এরপর হেনরি পাত্তুলো , ড্যাক্রিস , টমাস ল প্রমুখ এই বন্দোবস্তের সপক্ষে যুক্তি দেখান । ১৭৮৬ সালে কর্ণওয়ালিশ গভর্নর জেনারেল হয়ে ভারতে আসেন । তিন বছর ধরে তিনি বাংলার ভূমি-রাজস্ব ব্যবস্থা সম্পর্কে ব্যপক অনুসন্ধান চালান । এরপর ১৭৯০ সালে দেশীয় জমিদারদের সঙ্গে দশ বছরের জন্য একটি বন্দোবস্ত করেন, যা ‘ দশসালা বন্দোবস্ত ’ নামে পরিচিত । সেই সঙ্গে জানিয়ে দেন , ইংল্যান্ডের কর্তপক্ষ অনুমোদন করলে এই...
.png)