পঞ্চবার্ষিকী পরিকল্পনা কী? ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের কারণ কী ছিলো?
![]() |
| ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি সামগ্রিক রূপরেখা: লক্ষ্য, ইতিহাস এবং গ্রহণের কারণ। |
পঞ্চবার্ষিকী পরিকল্পনা কী?
যে পরিকল্পনার মাধ্যমে একটি দেশ তার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য নির্দিষ্ট পাঁচ বছর মেয়াদি লক্ষ্যমাত্রা, বিনিয়োগ ও কর্মসূচি নির্ধারণ করে, তাকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে। এতে সম্পদ সংগ্রহ, উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান এবং কোন খাতে বেশি গুরুত্ব দেওয়া হবে তা ঠিক করা হয়। ভারত ১৯৫১ সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করে। পরিকল্পনার খসড়া তৈরির জন্য ১৯৫০ সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়।
১৯৫১ সালে জওহরলাল নেহেরু ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন।
পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের কারণ :
কিছু নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ভারত সরকার পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে। এগুলি হল—
১. ঔপনিবেশিক ক্ষতি পূরণ:
দীর্ঘ ব্রিটিশ শাসনে ভারতের কৃষি, শিল্প ও কারিগরি ব্যবস্থা ভেঙে পড়েছিল। দ্রুত অর্থনীতি পুনর্গঠনের প্রয়োজন ছিল।
২. দারিদ্র্য ও বেকারত্ব দূর করা:
স্বাধীনতার সময় দেশের অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করত। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা জরুরি ছিল।
৩. কৃষি উন্নয়ন ও খাদ্যনিরাপত্তা:
খাদ্যাভাব, খরা ও দুর্ভিক্ষ মোকাবিলায় সেচ, উন্নত বীজ, সার এবং আধুনিক কৃষিপ্রযুক্তিতে বিনিয়োগ প্রয়োজন ছিল।
৪. দ্রুত শিল্পায়ন:
ভারী শিল্প, ইস্পাত, যন্ত্রপাতি, বিদ্যুৎ প্রভৃতি খাতে পুঁজির অভাব ছিল। তাই রাষ্ট্রীয় উদ্যোগে শিল্প গড়ে তোলার প্রয়োজন ছিল।
৫. আঞ্চলিক বৈষম্য দূর করা:
দেশের পিছিয়ে পড়া অঞ্চলগুলিতে পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন পৌঁছে দেওয়ার প্রয়োজন ছিল।
৬. আত্মনির্ভরশীলতা অর্জন:
আমদানি নির্ভরতা কমানো এবং দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্য ছিল।
৭. সামাজিক উন্নয়ন:
শিক্ষা, স্বাস্থ্য, পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার মতো মৌলিক পরিকাঠামো গড়ে তোলার প্রয়োজন ছিল।
উপসংহার:
স্বাধীনতার পর ভারতের মতো দরিদ্র, কৃষিনির্ভর ও বৈচিত্র্যময় দেশে সীমিত সম্পদের সঠিক ব্যবহার এবং ভারসাম্যপূর্ণ উন্নয়নের জন্যই পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল।
---------✦✦✦---------
📌 এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলতে কী বোঝো? কেন এই পরিকল্পনা গ্রহণ করা হয়?
- পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্য কী ছিলো?
- কী লক্ষ্য নিয়ে স্বাধীন ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়?
- কে কত সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন? কোন কোন লক্ষ্য পূরণের উদ্দেশ্যে এই পরিকল্পনা গ্রহণ করা হয়?
📌 ইউনিট— ৫-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর :
- পঞ্চবার্ষিকী পরিকল্পনা কী? ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের কারণ কী ছিলো?
- স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা কর।
- বান্দুং সম্মেলনের সাফল্য ও ব্যর্থতা আলোচনা করো।
- ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো।
- ভারতের জোট নিরপেক্ষ নীতি গ্রহণের কারণ কী ছিলো?
- জোট নিরপেক্ষ নীতির সাফল্য ও ব্যর্থতা মূল্যায়ন করো।
- অর্থনৈতিক উদারীকরণ বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য গুলি সংক্ষেপে লেখো।

.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন